গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যের সব সরকারি স্কুলে ‘বন্দে মাতরম’ : শুভেন্দু

    রাজ্যের সব সরকারি স্কুলে ‘বন্দে মাতরম’ : শুভেন্দু

    0
    12
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যের সরকারি স্কুলগুলিতে ক্লাস শুরু হওয়ার আগে জাতীয় গান বন্দে মাতরম গাইতে হবে। আগামী সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হয়ে যাবে।
    এ বার সরাসরি তা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শীঘ্রই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। সরকারি স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীতের সময়ে বন্দে মাতরম গাইতে হবে— এই মর্মে বিকাশ ভবন থেকে আগেই জেলা স্কুল পরিদর্শকদের কাছে হোয়াট্‌সঅ্যাপ মারফত নির্দেশিকা পৌঁছে গিয়েছিল। স্কুলগুলিতেই সেই নির্দেশিকা পাঠানো শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আনুষ্ঠানিক ভাবে কোনও সরকারি বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। অন্যদিকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়। এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা জানিয়েছেন, কেন্দ্রের তরফে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর করতে দেয়নি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে। এমনকী পশ্চিমবঙ্গ দিবস নিয়েও বার্তা দেন রাজ্য সভাপতি। তিনি বলেন, ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গের জন্ম।
    এটাই আসল। যারা এটা বিকৃত করতে চাইছিলেন, তাঁদেরই আজ মানুষ বাড়ি পাঠিয়ে দিয়েছে।