গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports গর্বিত ইন্টারের অধিনায়ক

    গর্বিত ইন্টারের অধিনায়ক

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইতালিয়ান ফুটবলে দারুণ এক সিজন কাটাল ইন্টার মিলান। আগেই সিরি আ ট্রফি নিশ্চিত করা দলটি এবার জিতে নিল ইতালিয়ান কাপও।

    ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে ডাবল জয়ের আনন্দে ভাসছে ইন্টার শিবির।ফাইনালে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথমে এগিয়ে যায় ইন্টার। পরে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লাউতারো মার্তিনেস। তার গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মিলানের ক্লাবটি।২০২৩ সালের পর আবারও ইতালিয়ান কাপ জয়ের স্বাদ পেল ইন্টার। সব মিলিয়ে এটি তাদের দশম ইতালিয়ান কাপ ট্রফি।এর আগে মে মাসের প্রথম সপ্তাহে পার্মাকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই সিরি আ চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার। ফলে এবার একই সিজনে দুটি বড় ঘরোয়া ট্রফি জিতে পূর্ণতা পেল তাদের সাফল্যের গল্প।ডাবল জিতে ইন্টার অধিনায়ক মার্তিনেজ বলেছেন, গত বছরের সেই পরিস্থিতির পর আবার নতুন করে শুরু করা সহজ ছিল না।

    কিন্তু পারফরম্যান্স এবং খেলার তীব্রতা দিয়ে একটি দুর্দান্ত সিজন কাটাতে পেরেছেন। ডাবল জয় তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।