গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata মমতা জমানায় শিশুদের স্কুল ইউনিফর্মেও দুর্নীতি : মুখ্যমন্ত্রী

    মমতা জমানায় শিশুদের স্কুল ইউনিফর্মেও দুর্নীতি : মুখ্যমন্ত্রী

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় প্রাথমিক স্কুলে শিশুদের ইউনিফর্ম নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    তিনি বলেছেন, আগেও কম বেশি ছিল। তবে সেই অভিযোগের গভীরতা কতটা তা মাপা যায়নি। অভিযোগ থাকলেও তা তদন্ত করে দেখার চেষ্টা কখনও করেনি নবান্ন। তবে এবার, রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে পষ্টাপষ্টি জানিয়ে দিলেন, তাঁর কাছে ওই দুর্নীতির ফাইল রয়েছে।
    গরিব, অনগ্রসর পরিবারের ছেলেমেয়েদের স্কুলের ইউনিফর্ম নিয়ে যাঁরা দুর্নীতি করেছেন তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। শুধু স্কুল ইউনিফর্ম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় সবুজসাথীর সাইকেল থেকে স্কুলের জন্য ফুটবল কেনা নিয়ে পর্যন্ত যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র অভিযোগ ছিল, এবার তার তদন্তে কোমর বাঁধছে নতুন সরকার।