গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home East Medinipur সাইকেল চালিয়ে বিধানসভায় হলদিয়ার বিধায়ক

    সাইকেল চালিয়ে বিধানসভায় হলদিয়ার বিধায়ক

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রধানমন্ত্রীর বার্তার পরে এবার জ্বালানি বাঁচাতে পরনে সাদা ধবধবে পাজামা-পাঞ্জাবি, গলায় গেরুয়া উত্তরীয় পরে প্যাডেল সাইকেল চালিয়ে বিধানসভায় শপথ নিতে এসেছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি। এমন একটি গুরুত্বপূর্ণ দিনে বিধানসভা চত্বরে এমনই ছবি ধরা পড়েছে।
    যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলে।বৃহস্পতিবার বিধানসভায় শপথগ্রহণের দ্বিতীয় দিন। এদিন ১৩৭ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রোটেম স্পিকার তাপস রায়। দ্বিতীয় দফার শপথেই নাম ছিল হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলির। সেই মতোই সকাল সকাল তিনি পৌঁছে যান বিধানসভায়।
    তাঁকে দেখে অবাক গোটা বিধানসভা চত্বর। পথচলতি মানুষও খানিক্ষণ দাঁড়িয়ে দেখেন বিধায়কের কীর্তি!মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশে জ্বালানির ভাণ্ডার সুরক্ষিত রাখতে সাশ্রয়ী বার্তা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী।