গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment সুকেশের উপহারেই বিপাকে জ্যাকলিন

    সুকেশের উপহারেই বিপাকে জ্যাকলিন

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় নতুন করে চাপে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বহুদিন ধরেই আলোচিত মামলায় এবার সরকারি সাক্ষী হওয়ার চেষ্টাও ভেস্তে গেছে তাঁর।

    উল্টো তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি আদালতে দাবি করেছে, জ্যাকলিন এই মামলার শুধু ভুক্তভোগী নন, বরং মূল অভিযুক্তের অপরাধমূলক কর্মকাণ্ডের সমান অংশীদার। বলা হয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে চলা এই অর্থ পাচার মামলায় সরকারি সাক্ষী হতে চেয়ে আদালতে আবেদন করেছিলেন জ্যাকুলিন। কিন্তু ১১ মে আদালতে সেই আবেদনের তীব্র বিরোধিতা করে ইডি। তদন্তকারী সংস্থার বক্তব্য, জ্যাকলিনের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তাতে তাঁকে সাক্ষী নয়, বরং অভিযুক্ত হিসেবেই দেখা উচিত। এরপর বিশেষ বিচারক প্রশান্ত শর্মার আদালতে নিজের আবেদন প্রত্যাহার করে নেন জ্যাকলিন। অভিনেত্রীর আইনজীবীও বিষয়টি নিশ্চিত করেছেন। ইডির দাবি, সুকেশ চন্দ্রশেখরের অপরাধমূলক অতীত সম্পর্কে জানার পরও তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন জ্যাকলিন।

    তদন্তে উঠে এসেছে, সুকেশ অর্থ পাচারের টাকায় অভিনেত্রীকে বিপুল পরিমাণ দামি উপহার,গয়না, বিলাসবহুল ব্যাগ, দামি গাড়ি ও অন্যান্য সামগ্রী উপহার দিয়েছিলেন। শুধু তা–ই নয়, তাঁর পরিবারের সদস্যদের কাছেও আর্থিক সুবিধা পৌঁছেছিল বলে দাবি তদন্তকারী সংস্থার। ইডি আদালতে আরও জানিয়েছে, জ্যাকলিন ও সুকেশের মধ্যে নিয়মিত ফোনালাপ ও বার্তা আদান–প্রদানের তথ্য তদন্তে পাওয়া গেছে। এসব তথ্যপ্রমাণের ভিত্তিতে সংস্থাটির দাবি, অভিনেত্রী নিজেকে অজ্ঞাতসারে প্রতারিত ব্যক্তি হিসেবে দাবি করতে পারেন না, বরং তিনি জেনেশুনেই এসব সুবিধা গ্রহণ করেছিলেন।