গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment নিরাপত্তাশঙ্কায় ভারত ছাড়ছেন মন্দানা করিমি

    নিরাপত্তাশঙ্কায় ভারত ছাড়ছেন মন্দানা করিমি

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রায় ১৬ বছর ভারতে কাটানোর পর নিজের দ্বিতীয় বাড়ি ছেড়ে চিরতরে বিদায় নেওয়ার ঘোষণা করেছেন অভিনেত্রী মন্দানা করিমি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ফ্যানদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে আবেগঘন এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন।

    মুম্বাই বিমানবন্দর থেকে শেয়ার করা সেই ভিডিওতে মন্দানা বলেছেন, কখনো ভাবিনি এমনটা বলতে হবে, কিন্তু বিদায় ভারত। দীর্ঘ ১৬ বছর পর নিজের দ্বিতীয় বাড়ি ছেড়ে এক নতুন শুরুর উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি অন্য দেশে।এদিকে বলা হচ্ছে,অভিনেত্রীর এই আকস্মিক প্রস্থানের পেছনে রয়েছে গভীর নিরাপত্তা আশঙ্কা ও রাজনৈতিক কারণ। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ইরানে অস্থিরতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভারতে বসে সরব হওয়ার কারণে তিনি দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিলেন। বিশেষ করে ইরানের শাসকদের সমালোচনা এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় তাকে নিয়মিতভাবে প্রাণনাশের হুমকি পেতে হয়েছে বলে তিনি দাবি করেছেন। মন্দানা জানিয়েছেন, তার এই লড়াই ও প্রতিবাদের কারণে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে ভারতে থাকা আর নিরাপদ মনে করছেন না তিনি।আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী মন্দানা করিমি আরও বলেছেন, কঠিন এই সময়ে বন্ধু-বান্ধব, সরকার কিংবা সংবাদমাধ্যম—কারও কাছ থেকেই তিনি আশানুরূপ সমর্থন পাননি। ফলে একসময় যা তার কাছে নিজের ঘর মনে হতো, সেখানে তিনি এখন নিজেকে আগন্তুক হিসেবে অনুভব করছেন।

    তবে কোনো সমর্থন না পেলেও নিজের দেশের মানুষের জন্য তার এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি অনড়। এদিকে,নেটফ্লিক্সের,থার সিনেমায় শেষবার পর্দায় দেখা যাওয়া অভিনেত্রী মন্দানা করিমি এখন এক অজানা গন্তব্যে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।