গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment মেট গালায় একাই কাইলি জেনার

    মেট গালায় একাই কাইলি জেনার

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নিউ ইয়র্কের রাজকীয় ফ্যাশন উৎসব মেট গালা -এ বিয়ন্সে থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত সব বড় বড় তারকারা দ্যুতি ছড়ালেও জুটি হিসেবে কাইলি জেনার আর টিমোথি শ্যালামের অনুপস্থিতি এখন সবার মনে বড়সড় এক খটকা তৈরি করেছে।

    এর আগে সমস্ত বড় বড় ইভেন্টে তাদের একসাথে দেখা গেলেও মেট গালার রেড কার্পেটে একাই উপস্থিত ছিলেন কাইলি। এই মিষ্টি জুটি কেন হঠাৎ এমন জমকালো অনুষ্ঠানে একত্রে এলেন না,তা নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই মোটেও। তবে ভেতরের খবর হলো,কাইলি আর টিমোথি মূলত,মেট গালা অভিশাপের ভয়েই এই বছর রেড কার্পেটে একত্রে পা না রাখার কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন খুব সচেতনভাবে।শুনতে কিছুটা আজব মনে হলেও এই জুটির কাছের মানুষরা জানিয়েছেন যে তারা এই অনুষ্ঠানটি নিয়ে বেশ কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছেন গত কয়েক বছর ধরে। কাইলি জেনার এর আগে ট্রাভিস স্কটের সাথে ২০১৮ আর ২০১৯ সালে খুব শখ করে মেট গালায় গিয়েছিলেন, কিন্তু এরপরই তাদের সাজানো সংসারে ভাঙন ধরায় তিনি বিষয়টিকে অশুভ লক্ষণ হিসেবে দেখছেন এখন। তাই টিমোথির সাথে নিজের বর্তমান সম্পর্ককে চিরস্থায়ী করতেই তিনি কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বরং ঘরে থাকাই শ্রেয় মনে করেছেন এবার।আসলে ,মেট গালা অভিশাপ হলো নেট দুনিয়ার এক অদ্ভুত তত্ত্ব, যেখানে মনে করা হয় যে তারকা জুটিরা এই অনুষ্ঠানে একসাথে হাজির হওয়ার পরেই তাদের প্রেমের তরী ডুবে যায় খুব দ্রুত। যদিও এর পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, তবুও গত কয়েক বছরের রেকর্ড দেখলে যে কারোরই পিলে চমকে যাবে নিমিষেই।কিম কার্দাশিয়ান আর পিট ডেভিডসন থেকে শুরু করে শন মেন্ডেস ও ক্যামিলা ক্যাবেলোর মতো নামি দামি জুটিরা এই লাল গালিচায় হাঁটার কয়েক মাসের মধ্যেই একে অপরের থেকে আলাদা হয়ে গেছেন খুব করুণভাবে।তারপর,রিভারডেল- খ্যাত লিলি রেইনহার্ট আর কোল স্প্রাউস কয়েক বছর প্রেম করার পর মেট গালায় গিয়েছিলেন, কিন্তু এরপরই তাদের তিন বছরের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটে ২০২০ সালে।

    এমনকি বিশ্বখ্যাত মডেল বেলা হাদিদ আর গায়ক দ্য উইকেন্ডের বেলাতেও এই অভিশাপ যেন ফলার মতো কাজ করেছে বলে ফ্যানরা এখন আফসোস করছেন সোশ্যাল মিডিয়ায়।এসব বিচ্ছেদের তালিকা যখন দিন দিন লম্বা হচ্ছে, তখন কাইলি আর টিমোথির মতো জুটিরা এই অনুষ্ঠানে যাওয়ার চেয়ে নিজেদের ভালোবাসা আগলে রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।