গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ‘আইনজীবী’ মমতা, তথ্য চেয়ে পাঠাল বার কাউন্সিল

    ‘আইনজীবী’ মমতা, তথ্য চেয়ে পাঠাল বার কাউন্সিল

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টে আইনজীবীর পোশাকে সওয়ালের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য চেয়ে রাজ্যের বার কাউন্সিলকে চিঠি দিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বিসিআই।

    আগামী দু’দিনের মধ্যে ওই সমস্ত তথ্য দিতে নির্দেশ দিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে তারা।বিসিআই জানতে চেয়েছে, পশ্চিমবঙ্গ বার কাউন্সিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কবে অন্তর্ভুক্ত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের লিগ্যাল প্র্যাকটিস স্টেটাস অর্থাৎ,আইনি পেশা সংক্রান্ত তথ্যও জানতে চেয়েছে দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান। ঠিক কবে আইনজীবী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তালিকাভুক্ত হয়েছে, পেশা স্থগিত এবং পুনরায় শুরু তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি পেশার শংসাপত্র দেখতে চেয়েছে তারা। এর আগে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আইনজীবী হিসাবে সওয়াল করেননি সে বার। তার আগে অবশ্য রাজ্যে একাধিক রাজনৈতিক মামলায় আইনজীবী হিসাবে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    সম্প্রতি তিনি জানান, আইনজীবী হিসাবে আবার লড়াই শুরু করবেন। এর মধ্যে,বৃহস্পতিবার আইনজীবীর গাউন গায়ে মমতা সওয়াল করেছেন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। বস্তুত, দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম বার উচ্চ আদালতে সওয়াল করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯৮৫ সালে বার কাউন্সিলে তাঁর নাম নথিভুক্ত হয়েছিল। তার পর থেকে নিয়মিত তাঁর সদস্যপদ রিনিউ বা নবীকরণ করে আসছিলেন। মানুষের জন্য আইনি যোগ্যতাকে কাজে লাগাতে তিনি আইনজীবী হিসাবে নিজের যুক্তি উপস্থাপন করতে এসেছেন।