গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবে গেল ওমান উপকূলে

    ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবে গেল ওমান উপকূলে

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর হামলার ঘটনায় মুখ খুলল বিদেশ মন্ত্রক। ওই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে হামলাকারীদের কঠোর বার্তাও দিয়েছে নয়াদিল্লি। সংশ্লিষ্ট জাহাজটি ডুবে গিয়েছে।

    তবে তার মধ্যে থাকা জাহাজকর্মীরা সকলে সুরক্ষিত আছেন বলে খবর। ওমানের উপকূলরক্ষী বাহিনী তাঁদের উদ্ধার করেছে।ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় যাচ্ছিল। তাতে ১৪ জন ভারতীয় জাহাজকর্মী ছিলেন। জানা গেছে বুধবার ওই জাহাজ ওমান উপকূলে হরমুজ় প্রণালীর কাছাকাছি পৌঁছোতেই তার উপর হামলা হয়। জাহাজটি ডুবে যায়। জাহাজকর্মীদের উদ্ধার করে ওমানের ডিব্বা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

    বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর যে হামলা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক নাবিকদের নিশানা করা হয়েই চলেছে। এটা দুর্ভাগ্যজনক। ওই জাহাজের ভারতীয় নাগরিকেরা সুরক্ষিত আছেন। তাঁদের উদ্ধার করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাছেন। বাণিজ্যিক জাহাজকে নিশানা করা, অসামরিক নিরপরাধ জাহাজকর্মীদের বিপদে ফেলা এবং সর্বোপরি নৌপথের স্বাধীনতায় ব্যাঘাত ঘটানো এ বার বন্ধ হওয়া দরকার। ভারত এ বিষয়ে তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করছে।