গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

    ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রিটেনের লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। এতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার নতুন সংকটে পড়েছে। ক্ষমতায় আসার দুই বছরের কম সময়ের মধ্যেই স্টারমারের নেতৃত্ব এখন বড় চ্যালেঞ্জের মুখে।

    উল্লেখ্য গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর থেকেই স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল। সোশ্যাল মিডিয়া,এক্সে দেওয়া এক বিবৃতিতে স্ট্রিটিং জানিয়েছেন, স্টারমারের নেতৃত্বের ওপর তার আর আস্থা নেই।স্ট্রিটিং বলেছেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে দলের পরাজয়ের পেছনে লেবার পার্টির জনপ্রিয়তা কমে যাওয়া বড় এবং অভিন্ন কারণ হিসেবে কাজ করেছে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, এখন পরিষ্কার যে আপনি আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেবেন না। লেবার এমপি ও শ্রমিক ইউনিয়নগুলো এখন ব্যক্তিকেন্দ্রিক দ্বন্দ্ব নয়, বরং ভবিষ্যৎ নিয়ে ধারণার লড়াই চায়।