গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata গড়িয়াতেও ক্লক টাওয়ার গুঁড়িয়ে দিল প্রশাসন

    গড়িয়াতেও ক্লক টাওয়ার গুঁড়িয়ে দিল প্রশাসন

    0
    11
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তিলজলার পর এবার বৃহস্পতিবার গড়িয়ার মিতালি সংঘের মাঠ সংলগ্ন ক্লক টাওয়ার ভাঙার কাজ শুরু হয়েছে। পুরসভার কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলে ভাঙচুরের কাজ।

    এর আগেই বুধবার তিলজলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতলের একটি অংশ ভাঙতে বুলডোজার নামানো হয়েছিল। বৃহস্পতিবার ফের সেখানে পৌঁছয় প্রশাসনের দল, বাকি অংশ ভাঙার কাজ এগিয়ে নিয়ে যেতে।  তবে বিরোধীদের আপত্তি সত্ত্বেও প্রশাসনের অভিযান থামেনি। গড়িয়ার ক্লক টাওয়ার ভাঙার সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই নির্মাণ ঘিরে অভিযোগ ছিল। প্রশাসনের এই পদক্ষেপে এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকবে বলেই মনে করছেন তাঁরা।

    ঘটনাস্থলে বিকেলে যান নওশাদ সিদ্দিকি। তবে কেন্দ্রীয় বাহিনী তাঁকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই আটকে দেয়।