
মৌনী রায়ের বিয়ে ভাঙার নেপথ্যে দিশা পাটানি? সেলেবপাড়ার অন্দরে নতুন সমীকরণ, এযাবৎকাল বলিপাড়ার এই দুই নায়িকাকে হরিহর আত্মা বলেই জেনে এসেছেন সকলে। প্রশ্ন উঠেছে দিশা আদতে মৌনীর , বন্ধু না শত্রু?
শুধু তাই নয়, বলিউডের বঙ্গতনয়ার ডিভোর্সের খবর চাউড় হওয়ার পর থেকেই চর্চায় দিশা পাটানি। শুনতে হচ্ছে ঘরভাঙানি কটাক্ষ। অহরহ ট্রোলেরও শিকার হচ্ছেন বলিউডের দিশা’কে। এবার মৌনী রায়ের চার বছরের দাম্পত্য ভাঙনের খবরে শোরগোল টিনসেল টাউন থেকে ফ্যানমহলে। বৈশাখের কালবেলায় মৌনী রায়ের ডিভোর্সের খবর যেন কালবৈশাখীর মতো আছড়ে পড়েছে সিনেদুনিয়ায়। দিন দুয়েক নানা জল্পনা-কল্পনার পর শেষমেশ ডিভোর্সের খবরে সিলমোহর দেন মৌনী রায়। সূরজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেও ভবিষ্যতে বন্ধুত্ব বজায় রাখবেন বলেই জানিয়েছেন নায়িকা। কিন্তু স্বামী-স্ত্রী’র মধ্যে তিক্ততা না থাকলেও আচমকাই মৌনীর বিয়ের ভাঙার জন্য সব রাগ গিয়ে পড়েছে দিশা পাটানির উপর। কারণ প্রিয় বন্ধু দিশাও মৌনীর স্বামী সূরজকে আনফলো করে দেন সোশাল মিডিয়ায়। কিন্তু নেটভুবনের মত, দিশার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার জেরেই তারকাদম্পতির সম্পর্কে ভাঙন ধরেছে।
অতঃপর বলিউডের দিশা পাটানি’কে গত দিন কয়েক ধরে ক্রমাগত আক্রমণের শিকার হতে হচ্ছে। কারও মন্তব্য, মৌনী-সূরজের মধ্যে ঝগড়াটা তো আপনিই বাধিয়ে দিলেন! কারও বা প্রশ্ন, সুরজকে আনফলো করলেন কেন? মৌনি এবং ওঁর স্বামীর মধ্যে আসলে কী হয়েছে? কেউ বা সরাসরি দিশা পাটানিকে তোপ দেগে লিখেছেন, আপনার সঙ্গেই বেশি মেলামেশা করল, আর ওমনি মৌনীর ডিভোর্স হয়ে গেল। কী কিউট ব্যাপার না। কেউ বা রসিকতা করে জানতে চাইছেন, ওই আনফলো করার নেপথ্যের রহস্যটা যদি জানা যেত। একাংশ তো সরাসরি ঘরভাঙানি বলেই তোপ দাগছেন।








