গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home South 24 Pgs তোলা তুললেই কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    তোলা তুললেই কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তৃণমূলের শাসনে তৃণমূলের ছোট বড় নেতাদের বিরুদ্ধে তোলাবাজি নিয়ে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ ছিল। ক্ষমতায় এসে সেই তোলাবাজিরই রাশ টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মণ্ডহারবারে প্রশাসনিক বৈঠকে কড়াবার্তা দিয়ে বলেছেন টোটো, অটো, হকার থেকে টোল কোথাও আর তোলাবাজি চলবে না।

    বৈধ রসিদ ছাড়া কোনওভাবে টাকা নেওয়া যাবে না। টাকা চাইতে এলেই পুলিশে অভিযোগ জানাতে বলেছেন মুখ্যমন্ত্রী। এসব ক্ষেত্রে পুলিশ কড়া হাতে দমন করবে। সরাসরি বলেছেন কী হয় এক মাস দেখবেন। এছাড়াও রাজনৈতিক সন্ত্রাস থেকে কাটমানি, মহিলাদের ওপর অত্যাচার বন্ধেও কড়া বার্তা দিয়েছেন। নতুন করে এফআইআর করার পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার হলে অভিযোগ জানাতে পারবেন। মহিলারা যাঁরা অত্যাচারিত হয়েছেন, কিন্তু অভিযোগ নেওয়া হয়নি।

    এরকম ক্ষেত্রেও তাঁরা অভিযোগ জানাতে পারবেন। কেন্দ্র বা রাজ্য সরকারি প্রকল্পে কেউ কাটমানি নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে পেটিএম বা ব্যাঙ্কের লেনদেনের প্রমাণ দেখাতে হবে।