
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র হাত ধরে বাংলার ঝালমুড়ির জনপ্রিয়তা এখন বিশ্বব্যাপী। নেদারল্যান্ডসে বাংলার ঝালমুড়ি’র কথা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে।
নেদারল্যান্ডসের হেগে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণে ভারতে পাঁচ রাজ্যে সম্প্রতি সম্পন্ন হওয়া বিধানসভা নির্বাচনের উল্লেখ করেছেন তিনি। সে সময়ে বাংলার নাম উচ্চারণ হতেই উপস্থিত জনতার মধ্যে থেকে কেউ ঝালমুড়ি বলে চেঁচিয়ে ওঠেন। তাতেই হেসে ফেলে প্রধানমন্ত্রী বলেছেন, ঝালমুড়ি এখানেও পৌঁছে গিয়েছে।
দ্য হেগ শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি নেদারল্যান্ডসে ভারতীয় প্রবাসীদের সামনে ভাষণ দেন। সেখানে তিনি ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম, ডিজিটাল অগ্রগতি ও বিশ্বের দরবারে দেশের ক্রমবর্ধমান সাফল্যের কথা তুলে ধরেন। সেই বক্তব্যের মাঝেই এদিনের অনুষ্ঠানে মোদির মুখে উঠে আসে পশ্চিমবঙ্গের নাম। তিনি বলেছেন, এখানেও কি ঝালমুড়ি পৌঁছে গেছে?। মোদির এই বক্তব্যের পরই ভারতীয় প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। উপস্থিত সকলেই উল্লাসের সঙ্গে মোদির মন্তব্যের সমর্থন জানায়।





