
বেকারদের কেউ কেউ পরজীবী, আরশোলার মতো, সাংবাদিক-আরটিআই কর্মী হওয়ার ভান করে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের এই মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
একটি মামলার শুনানি চলাকালীন সংবাদমাধ্যম এবং তথ্য জানার অধিকার তথা আরটিআই কর্মীদের তীব্র আক্রমণ করতে গিয়ে তাঁদের আরশোলা’র সঙ্গে তুলনা করেছিলেন তিনি।
প্রধান বিচারপতির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের রাজধানী দিল্লিতে বর্তমানে প্রচুর সংখ্যক ভুয়ো আইনজীবী ঘুরে বেড়াচ্ছেন। এই সমস্ত আইনজীবীদের আইনের ডিগ্রি বা শংসাপত্রগুলি আদেও আসল কি না, তা খতিয়ে দেখতে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন বলে তিনি মনে করেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ অবশ্য এই আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে।








