
থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ২৫ জন। বার্তা সংস্থা এক প্রতিবেদনে দেশটির পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের পরপরই যাত্রীবাহী ওই বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আশপাশের কয়েকটি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
একই সঙ্গে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনেন। সংঘর্ষে ট্রেন, যাত্রীবাহী বাস, কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল জড়িত ছিল বলেও জানান তারা। উদ্ধার কর্মীরা আর কোনো হতাহত আছে কি না তা খতিয়ে দেখছেন।








