
নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্তের দাবি তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, বাইশ লক্ষ নিট পরীক্ষার্থী প্রতারিত হয়েছে।
অথচ প্রধানমন্ত্রী একটি কথাও বলছেন না। এখনই ধর্মেন্দ্র প্রধান-কে সরানো হোক, অথবা নিজেই দায়িত্ব নিক প্রধানমন্ত্রী। তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন যে পরীক্ষার প্রশ্নপত্রের অনুরূপ বেশ কিছু প্রশ্ন পরীক্ষার আগেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি ২০২৬ পরীক্ষাটি বাতিল করে দেয়। পরবর্তীতে সরকার মামলাটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এর হাতে তুলে দেয় এবং পরীক্ষাটি ২১ জুন পুনরায় অনুষ্ঠিত হবে।








