গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অন্ধ্রপ্রদেশে তৃতীয় সন্তানে ৩০ হাজার! চতুর্থের জন্য ৪০!

    অন্ধ্রপ্রদেশে তৃতীয় সন্তানে ৩০ হাজার! চতুর্থের জন্য ৪০!

    0
    6
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    এবার তৃতীয় এবং চতুর্থ সন্তানের জন্ম হলেও মিলবে টাকা। এমনটাই ঘোষণা করে দিয়েছে অন্ধ্রপ্রদেশের সরকার। তৃতীয় সন্তানের জন্ম হলে দম্পতিকে দেওয়া হবে ৩০ হাজার টাকা। চতুর্থ সন্তানের ক্ষেত্রে দেওয়া হবে ৪০ হাজার টাকা।
    জন্মহার কমে যাওয়া বর্তমানে একাধিক রাজ্যের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম অন্ধ্রপ্রদেশ। এই জন্মহার বৃদ্ধি করতে গত কয়েক মাস ধরেই উদ্যোগী হয়েছে এন চন্দ্রবাবু নায়ডুর সরকার।
    জন্মহার বৃদ্ধির উদ্দেশে সরকারি অনুদান চালু করারও পরিকল্পনা করছে তারা। চন্দ্রবাবু বলেছেন, সরকার তৃতীয় সন্তানের জন্মের পর ৩০ হাজার টাকা এবং চতুর্থ সন্তানের জন্মের পর ৪০ হাজার টাকা দেব। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে এক জনসভায় তিনি জানিয়েছেন, এক মাসের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে। এর আগে গত মার্চ মাসে চন্দ্রবাবুর সরকার জানিয়েছিল, দ্বিতীয় সন্তানের জন্মের পরে দম্পতিকে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে।