গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Nadia কবিতা লিখে মামলা, শর্তসাপেক্ষে জামিন শ্রীজাত-র

    কবিতা লিখে মামলা, শর্তসাপেক্ষে জামিন শ্রীজাত-র

    0
    7
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কবিতা লিখে মামলায় জড়িয়ে শেষমেশ কৃষ্ণনগর আদালতে আত্মসমপণ করে জামিন পেয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এ আইনজীবী রোমিত শীল শ্রীজাত-র বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ ছিল অভিশাপ নামে একটি কবিতা।

    যা কবি ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই সময় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই কবিতাটি প্রকাশ করেছিলেন শ্রীজাত। মামলাকারীর দাবি ছিল কবিতার একাধিক অংশে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিশেষ করে শিবলিঙ্গ সংক্রান্ত একটি লাইন নিয়ে আপত্তি তুলেছিলেন মামলাকারী। সেই অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। মামলার শুনানির জন্য আদালতের তরফে একাধিকবার সমন পাঠানো হয়েছিল। কিন্তু কবি হাজিরা দেননি। এরপর ২০ এপ্রিল তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

    ভোটের মুখে সেই নির্দেশ সামনে আসতেই চর্চা শুরু হয়। শনিবার আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন শ্রীজাত। মামলাকারী পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করলেও কৃষ্ণনগর আদালতের বিচারক শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন। আদালতের অনুমতি ছাড়া কৃষ্ণনগর ও কলকাতার বাইরে যেতে পারবেন না কবি।