গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Burdwan বেআইনি মাদ্রাসা রুখতে জিরো টলারেন্স: ক্ষুদিরাম

    বেআইনি মাদ্রাসা রুখতে জিরো টলারেন্স: ক্ষুদিরাম

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এবার বেআইনি মাদ্রাসা রুখতে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডু।

    এরপরেও তা চালু থাকলে উত্তরপ্রদেশ, অসমের মত কড়া পদক্ষেপ নেওয়া হবে। এরপরেও চালু থাকলে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার বর্ধমানে নিজের বাড়িতে গিয়েছেন ক্ষুদিরাম। সেখানেই মন্ত্রী বলেছেন কোনও বেআইনি কাজ একেবারেই বরদাস্ত করা হবে না। সরকারি জায়গা দখল করে থাকলে তা উদ্ধার করা হবে। সেক্ষেত্রে বুলডোজার চলবে।

    তাঁর কথায় বিভিন্ন দফতরে ঘুঘুর বাসা রয়েছে। সেগুলো বরদাস্ত করা হবে না। ফের একবার বলেছেন ভুয়ো এসসি, এসটি সার্টিফিকেট নিয়ে তদন্ত হবে। অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে।