গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Burdwan ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্কুল ছাত্র

    ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্কুল ছাত্র

    0
    16
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আসানসোলে ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। অপর একজন গুরুতর আহত হয়েছে।
    এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত একজন আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, মৃত শেখ ফিরোজ। আহত ছাত্রের নাম বিবেক ঘোষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। শনিবার বিকেলে বার্নপুরের রিভারসাইড স্কুল সংলগ্ন গ্যারেজ ফুটবল মাঠে কয়েকজন ছাত্র ফুটবল খেলছিল।
    হঠাৎ আবহাওয়ার অবস্থা অবনতি হয় এবং বজ্রপাত হয়। সেখানে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিমিত্রা পাল পুরো ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।