গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বিদ্যাসাগরে ইন্দ্রনীল, মাঝরাতে ৫ মেডিক্যালে স্বাস্থ্যসচিব

    বিদ্যাসাগরে ইন্দ্রনীল, মাঝরাতে ৫ মেডিক্যালে স্বাস্থ্যসচিব

    0
    17
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ক্ষমতায় আসার পরেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ করেছে বিজেপি সরকার। শুক্রবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার উন্নতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পরেই বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পরিকাঠামো খতিয়ে দেখেছেন চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ।
    দীর্ঘদিন ধরে হাসপাতালের বিরুদ্ধে ওঠা পরিকাঠামোগত অভিযোগ এবং পরিষেবার ঘাটতি নিয়েই মূলত সরব হয়েছেন তিনি। শনিবার বেহালার ওই হাসপাতালে গিয়ে সুপার চিকিৎসক অতসী মণ্ডলের সঙ্গে বৈঠক করেছেন ইন্দ্রনীল খাঁ। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। হাসপাতালের বর্তমান পরিস্থিতি এবং জরুরি প্রয়োজনের তালিকা লিখিতভাবে তৈরি করতে বলা হয়েছে। সোমবার স্বাস্থ্যভবনে চিকিৎসক বিধায়কদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। সেখানে স্বাস্থ্য অধিকর্তা সহ দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন।
    এদিকে শনিবার কার্যত মাঝরাতে আর জি কর সহ ৫ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। হাসপাতালের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। স্পষ্ট বার্তা দিয়েছেন স্রেফ কথা নয়, বাংলার নতুন সরকার কাজ চায়।