গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National দিল্লিতে বাড়ল সিএনজি-র দাম

    দিল্লিতে বাড়ল সিএনজি-র দাম

    0
    5
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে ফের বেড়েছে সিএনজি-এর দাম। রবিবার থেকে দিল্লির সর্বত্র সিএনজি-র দাম এক টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে সিএনজি-র দাম দাঁড়িয়েছে ৮০.০৯ টাকা প্রতি কেজি, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদে ৮৮.৭০ টাকা প্রতি কেজি, গুরুগ্রামে ৮৫.১২ টাকা প্রতি কেজি। হরমুজ প্রণালী এখনও অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে তেল সঙ্কট অব্যাহত, যার বড় প্রভাব পড়েছে ভারতেও। দিন দু’য়েক আগেই দিল্লিতে সিএনজি-র দাম বাড়ানো হয়েছিল। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে চিন্তায় অটো চালকেরা। এই পরিস্থিতিতে অটোর ভাড়া বাড়ার আশঙ্কা করছেন যাত্রীরাও।