গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ইউক্রেনীয় ড্রোন, লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ইউক্রেনীয় ড্রোন, লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স

    ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকটের জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। গত সপ্তাহে পূর্ব লাটভিয়ায় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রাদসকে বরখাস্ত করেছিলেন তিনি।

    এর প্রতিবাদে স্প্রাদসের দল দ্য প্রগ্রেসিভস সিলিনার নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে আগামী অক্টোবরের নির্ধারিত সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই সরকার ভেঙে পড়েছে। সিলিনা বলেছেন, প্রতিরক্ষামন্ত্রীর পদে একজন শক্তিশালী প্রার্থী দেখেও রাজনৈতিক বাগাড়ম্বরকারীরা একটি সংকট তৈরি করেছে। আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না। উল্লেখ্য, ৭ মে লাটভিয়ার আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন অনুপ্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত হয়। ২০২৬ সালের শুরু থেকে এটি ছিল এ ধরনের দ্বিতীয় ঘটনা।

    লাটভিয়া ও ইউক্রেন উভয়ই স্বীকার করেছে, ড্রোনগুলো সম্ভবত ইউক্রেনীয় ইউএভি ছিল, যেগুলো রাশিয়াকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে সিগন্যাল জ্যাম হওয়ার কারণে সেগুলো পথভ্রষ্ট হয়ে লাটভিয়ায় ঢুকে পড়ে। তিনি আরও জানান, শুধুমাত্র এই ঘটনা নয়, লাটভিয়ার সামগ্রিক প্রতিরক্ষা খাতের পরিস্থিতির কারণেই স্প্রাদসকে পদত্যাগ করতে বলেছিলেন তিনি। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লাটভিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সিলিনা। তার সরকার ইউক্রেনের প্রতি সমর্থনে দৃঢ় অবস্থান নিয়েছিল। প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে এসেছে।