গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology এশিয়ার সবচেয়ে বড় ডাইনোসরের খোঁজ 

    এশিয়ার সবচেয়ে বড় ডাইনোসরের খোঁজ 

    0
    19
    ছবি সৌজন্যে : এক্স

    প্রায় ১১ কোটি ৩০ লাখ বছর আগে বর্তমান থাইল্যান্ডে রাজত্ব করা দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ডাইনোসরের জীবাশ্মের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। সরোপড গোত্রের এ বিশালদেহী তৃণভোজী প্রাণীটি তীব্র উষ্ণ জলবায়ুর যুগে বাস করত। বড় আকৃতির কারণে এরা ছিল একেবারেই নির্ভীক।

    এ দানবীয় ডাইনোসরটি নিজের বড় আকারের কারণে কোনো শিকারী প্রাণীর ভয় ছাড়াই মনের আনন্দে গাছের মগডাল থেকে পাতা খেয়ে বেড়াত। এটিই,নাগাটাইটান চাইয়াফুমেনসিস, যা এখন পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া সবচেয়ে বড় ডাইনোসর।গবেষকেরা নাগাটাইটানের কঙ্কালের বেশ কিছু অবশিষ্টাংশ উদ্ধার করেছেন, এরা দীর্ঘ গলা, লম্বা লেজ, ছোট মাথা ও স্তম্ভের মতো চার পায়ের জন্য বিশেষভাবে পরিচিত।ক্রিটেসিয়াস যুগের এ ডাইনোসরের জীবাশ্ম বা ফসিল প্রথম দেখতে পান থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় চাইয়াফুম প্রদেশের এক গ্রামবাসী।এরপর বিজ্ঞানীরা কয়েক বছর ধরে অনুসন্ধান চালিয়ে এর মেরুদণ্ড, পাঁজর, শ্রোণিচক্র ও পায়ের হাড় উদ্ধার করেছেন, যার মধ্যে সামনের এক পায়ের হাড় লম্বায় প্রায় ৫.৮ ফুট বা ১.৭৮ মিটার।

    নাগাটাইটানের সামনের পায়ের হাড় ও পেছনের পায়ের হাড়ের আকৃতি বিশ্লেষণ করে গবেষকেরা ধারণা করছেন, এ ডাইনোসরটির ওজন ছিল প্রায় ২৫ থেকে ২৮ টন।