গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home East Burdwan নানুরে মাঠে একশোর বেশি ভোটার কার্ড!

    নানুরে মাঠে একশোর বেশি ভোটার কার্ড!

    0
    12
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোট মিটতেই নানুরে মাঠে পড়ে ভোটার কার্ড। পশ্চিমপাড়ার মাঠে একশোর বেশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। কার্ডগুলি পূর্ব বর্ধমান জেলার চিনিসপুর মল্লিকপাড়ার ভোটারদের, দাবি স্থানীয়দের। 
    এই কার্ডগুলি এখানে কী করে এল, এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তখন এই ঘটনাটি প্রকাশ্যে আসে, তখন হঠাৎ করেই একজন অঙ্গনওয়াড়ি কর্মী আসেন। এবং পরিচয় দেন, তিনি বিএলও ছিলেন এই পার্টে। কিন্তু পরিবর্তী ক্ষেত্রে তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন। এই কার্ডগুলি তাঁর কাছে সংশোধনের জন্য এসেছিল। কিন্তু তারপর তিনি আর জমা দেননি। এখানেই প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির বক্তব্য হচ্ছে, একজন বিএলও এর কাছে, কার্ড থাকারই কথা নয়। কেন কার্ড রাখবেন? কারণ কারও যদি কার্ডের সংশোধন হয়, …সেক্ষেত্রে তার কাছে, কার্ড থাকার কথা। এই যে বিএলও যিনি হঠাৎ করে এসে বললেন যে, কার্ডগুলি তার কাছে ছিল, এবং তিনি এটাও বলছেন, আরও কার্ড তাঁর কাছে আছে।
    এবং কার্ডগুলি তিনি, যেহেতু কোনও কাজে লাগবে না বলে বারান্দায় রেখেছিলেন। কুকুরে মুখে করে সেই ব্যাগ নিয়ে এসেছে। এবং এখানে এসে সেগুলি খুলেছে। পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।