গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment ব্যাটম্যান-এর সিক্যুয়ালে স্কারলেট

    ব্যাটম্যান-এর সিক্যুয়ালে স্কারলেট

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো চরিত্র ব্ল্যাক উইডো দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন এবার পা রাখছেন ডিসি ইউনিভার্সে।

    বহুল প্রতীক্ষিত দ্য ব্যাটম্যান পার্ট টু সিনেমার কাস্টে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তিনি।২০২২ সালে মুক্তিপ্রাপ্ত দ্য ব্যাটম্যান–এর এই সিক্যুয়ালে স্কারলেটকে দেখা যাবে রবার্ট প্যাটিনসনের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিতে। আগের মতোই ,ব্রুস ওয়েন বা, ব্যাটম্যান চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন।পরিচালক ম্যাট রিভস বরাবরের মতো এবারও রহস্যময় ভঙ্গিতেই নতুন কাস্টের ঘোষণা দিয়েছেন। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিয়ে স্কারলেট জোহানসনের পুরোনো একটি সিনেমার দৃশ্য শেয়ার করেন তিনি।২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত আন্ডার দ্য স্কিন সিনেমার একটি দৃশ্য পোস্ট করে তিনি লেখেন, পরবর্তী স্টপেজ, গথাম… স্বাগতম।এরপর থেকেই ফ্যানদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, স্কারলেটকে ছবিতে,হার্ভি ডেন্ট-এর স্ত্রী গিল্ডা ডেন্ট চরিত্রে দেখা যেতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।শুধু স্কারলেট নন, নতুন এই সিক্যুয়ালে আরও কয়েকজন নতুন অভিনেতা যুক্ত হওয়ার খবরও শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, সেবাস্টিয়ান স্ট্যান অভিনয় করবেন হার্ভি ডেন্ট বা, টু-ফেস চরিত্রে। এছাড়া প্রবীণ অভিনেতা চার্লস ড্যান্সকে দেখা যেতে পারে ক্রিস্টোফার ডেন্ট চরিত্রে।এদিকে আগের সিনেমার জনপ্রিয় কয়েকটি চরিত্রও ফিরছে নতুন কিস্তিতে। জিম গর্ডন চরিত্রে থাকছেন জেফরি রাইট, আলফ্রেড চরিত্রে অ্যান্ডি সার্কিস এবং পেঙ্গুইন চরিত্রে আবারও দেখা যাবে কলিন ফারেলকে।তবে প্রথম সিনেমায় সেলিনা কাইল বা, ক্যাটওম্যান চরিত্রে অভিনয় করা জো ক্রাভিটস এই সিক্যুয়ালে থাকছেন না বলে জানা গেছে।ম্যাট রিভস ও ম্যাটসন টমলিনের যৌথ চিত্রনাট্যে নির্মিত হচ্ছে সিনেমাটি।

    প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, চলতি বছরেই শুরু হবে ছবির শুটিং।সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাবে ,দ্য ব্যাটম্যান পার্ট টু।