গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International চোল যুগের তাম্রলিপি ভারতকে ফেরাল নেদারল্যান্ডস

    চোল যুগের তাম্রলিপি ভারতকে ফেরাল নেদারল্যান্ডস

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফরের মধ্যেই ভারতের হাতে ফিরেছে এক ঐতিহাসিক সম্পদ। সফরের দিনই ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে এক হাজার বছরেরও বেশি পুরনো চোল যুগের আনাইমঙ্গলম তাম্রলিপি।
    এই ঐতিহাসিক তাম্রশিলালিপি দীর্ঘদিন ধরে নেদারল্যান্ডসের দখলে ছিল এবং সংরক্ষিত ছিল লাইডেন বিশ্ববিদ্যালয়ে। ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তাম্রলিপিগুলিকে লাইডেন প্লেটস নামেও চেনে বিশ্ব।
    মোট ২১টি বড় এবং ৩টি ছোট তাম্রপত্র নিয়ে তৈরি এই শিলালিপিতে তামিল ভাষায় চোল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস, প্রশাসনিক তথ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিবরণ লিপিবদ্ধ রয়েছে। ঐতিহাসিক নিদর্শন ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেদারল্যান্ডস সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজ প্রতিটি ভারতীয়ের জন্য আনন্দের মুহূর্ত।