গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ২৭ মে ঈদুল আজহার, ঘোষণা তিউনিসিয়া-তুরস্কের

    ২৭ মে ঈদুল আজহার, ঘোষণা তিউনিসিয়া-তুরস্কের

    0
    11
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দুটি দেশই নিশ্চিত করেছে আগামী ২৭ মে তাদের এখানে ঈদুল আজহা পালিত হবে। সোমবার হবে আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১ তারিখ।
    যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয় তাই দেশ দুটিতে এবার এই উৎসব হবে ২৭ মে। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া। অপরদিকে তুরস্ক চাঁদ দেখা ছাড়াই ঈদের তারিখ ঘোষণা করেছে। তারা মূলত বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে ঈদের তারিখ জানায়। পবিত্র জিলহজ মাসের চাঁদ ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।