গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ওয়েনাড়ে রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে পোস্টার

    ওয়েনাড়ে রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে পোস্টার

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বিধানসভা নির্বাচনের পর থেকেই কেরলমের মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে কংগ্রেসের অন্দরে দড়িটানাটানি অব্যাহত। আর সেই চরম ডামাডোলের আবহেই এবার সরাসরি টার্গেট করা হল গান্ধী পরিবার ও মল্লিকার্জুন খাড়গেকে।
    ওয়েনাড়ে জেলা কংগ্রেস কমিটির কার্যালয় এবং তার আশেপাশের এলাকার দেওয়ালে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে বিতর্কিত পোস্টার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে খবর, কেরলের কালপেট্টা থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কংগ্রেস বিধায়ক টি সিদ্দিক। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এফআইআর সূত্রে জানা গেছে, ১৩ মে এই পোস্টারগুলি প্রথম চোখে পড়ে।
    সেই সময় কেরলমের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দলের অন্দরে তীব্র অনিশ্চয়তা ও টানাপোড়েন চলছিল। ঠিক সেই আবহেই ওয়েনাড়ের ডিসিসি অফিসের পাঁচিল ও সংলগ্ন এলাকায় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করে পোস্টার লাগানো হয়। পোস্টারে শুধু ক্ষোভ উগরে দিয়েই ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা, সেখানে সরাসরি প্রিয়াঙ্কা গান্ধীকে হুমকিও দেওয়া হয়েছে। ওয়েনাড়ের বর্তমান সাংসদ প্রিয়াঙ্কাকে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, আগামী নির্বাচনে তিনি হেরে যাবেন। শুধু তাই নয়, পোস্টারে বড় বড় অক্ষরে কড়া বার্তা দিয়ে লেখা হয়— “ওয়েনাড় এবার পরবর্তী আমেঠি হতে চলেছে।