গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home International ইসরায়েলে নির্বাচন হলেই ক্ষমতা হারাবেন নেতানিয়াহু : জরিপ

    ইসরায়েলে নির্বাচন হলেই ক্ষমতা হারাবেন নেতানিয়াহু : জরিপ

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    ইসরায়েলে এখন নির্বাচন হলে বিরোধী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই সঙ্গে ইসরায়েলের ৫৫ শতাংশ নাগরিক চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত।

    প্রকাশিত এই জরিপের তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক মারিভ। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, আগামী নির্বাচনে নেতানিয়াহুর কী করা উচিত- লিকুদ পার্টির নেতৃত্বে থেকে নির্বাচন করা নাকি রাজনীতি থেকে সরে দাঁড়ানো। এতে ৫৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা চান নেতানিয়াহুর উচিত রাজনীতি থেকে অবসর নেওয়া। অন্যদিকে ৩৮ শতাংশ চান তিনি লিকুদের নেতৃত্বে থাকুন। আর ৭ শতাংশ এ বিষয়ে কোনও মত দেননি। জরিপ অনুযায়ী, এখন নির্বাচন হলে বিরোধী শিবির সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে পারে।

    মারিভ জানিয়েছে, ইরানের সঙ্গে বর্তমান উত্তেজনা, লেবানন ইস্যুতে নতুন করে জটিলতায় জড়িয়ে পড়া এবং দেশটির অভ্যন্তরে সহিংসতা বৃদ্ধির ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দল ওৎজমা ইয়েহুদিতের জনপ্রিয়তায়। জরিপের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে ক্ষমতাসীন জোটের আসন সংখ্যা কমে ৪৯-এ নেমে আসতে পারে। বিপরীতে বিরোধী জোট ৬১টি আসন পেতে পারে এবং আরব দলগুলো পেতে পারে ১০টি আসন।