গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ইঙ্গিত ট্রাম্প-র 

    ‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ইঙ্গিত ট্রাম্প-র 

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স
    মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে উদ্দেশ করে দেওয়া এক রহস্যময় বার্তায় তিনি বলেছেন, এটি ছিল ঝড়ের আগের শান্ত পরিবেশ।
    তার এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন লেখা টুপি পরে একটি মার্কিন যুদ্ধজাহাজে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
    পাশে ছিলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক অ্যাডমিরাল। উত্তাল সমুদ্র, আকাশজুড়ে বজ্রপাত আর দূরে ইরানি জাহাজ—সব মিলিয়ে ছবিটি ছিল যুদ্ধের পূর্বাভাসের মতো। ছবির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প লেখেন, এটি ছিল ঝড়ের আগের শান্ত পরিবেশ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরুর পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।