গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নিট-কাণ্ডে কেন্দ্রকে রাহুলের আক্রমণ

    নিট-কাণ্ডে কেন্দ্রকে রাহুলের আক্রমণ

    0
    11
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নিটের প্রশ্ন ফাঁস নিয়ে এ বার কেন্দ্রকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স মাধ্যমে ২০২৪ ও ২০২৬ সালের নিট পরীক্ষার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ আপনাকে কিছু প্রশ্ন করছে— জবাব দিন!

    এর পরেই প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন — বার বার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন? বার বার পরীক্ষা-পে-চর্চা’য় এ বিষয়ে চুপ কেন থাকছেন? বার বার ব্যর্থ হওয়া শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করছেন না কেন? বস্তুত, নিটের প্রশ্ন তৈরিতে যে প্যানেল গঠন করা হয়েছিল, সেই প্যানেলে থাকা সমস্ত আধিকারিকই এখন সিবিআইয়ের সন্দেহের তালিকায়। সিবিআইয়ের এক সূত্র জানিয়েছে, প্রশ্ন তৈরি করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিতে কারা কারা ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল, এ বার সব কিছু খতিয়ে দেখা হবে।