গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের!

    মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের!

    0
    9
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মস্কোর কাছে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ সরকারি সংবাদমাধ্যম তাস-এর প্রতিবেদন বলছে, রাতভর মস্কোর কাছে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা জবাব দিয়েছে রুশ বাহিনীও। ৫০০টি ড্রোন হামলা চালানো হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
    তার মধ্যে ১২০টি ড্রোনকে ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শহরের মেয়রের বক্তব্যকে উদ্ধৃত করে তাস জানিয়েছে, এক বছরের মধ্যে মস্কোর বুকে এটি সবচেয়ে বড় হামলা।
    সপ্তাহের গোড়াতে ইউক্রেনের কিভে বড় হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। এ বার রাশিয়ার রাজধানীতে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়ে তার জবাব দিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেশ। ইউক্রেনের হামলায় খিমকি শহরে এক মহিলার মৃত্যু হয়েছে। মিটিসচিতে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম তাস-এ উল্লেখ করা হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ১২ জন আহত হয়েছেন।