গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বন উজাড় কমছে আটলান্টিক অরণ্যে

    বন উজাড় কমছে আটলান্টিক অরণ্যে

    0
    13
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ আটলান্টিক অরণ্যে গত বছর বন উজাড়ের হার গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নতুন এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালে এই অঞ্চলে ৮ হাজার ৬৫৮ হেক্টর বন ধ্বংস হয়েছে।

    ১৯৮৫ সালে পর্যবেক্ষণ শুরু হওয়ার পর এই প্রথম বন উজাড়ের পরিমাণ ১০ হাজার হেক্টরের নিচে নামল। আগের বছর যেখানে ছিল ১৪ হাজার ৩৬৬ হেক্টর, সেখানে এক বছরে প্রায় ৪০ শতাংশ কমেছে বন ধ্বংস। এই অরণ্য ব্রাজিলের সবচেয়ে জনবহুল এলাকা ঘিরে রয়েছে। দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ এখানে বসবাস করে, আর রিও ডি জেনেইরো ও সাও পাওলোর মতো বড় শহরও এই অঞ্চলে অবস্থিত। বিশ্লেষকদের মতে, সরকারী নীতি, কঠোর নজরদারি, জনসচেতনতা এবং পরিবেশ আন্দোলনের কারণে এই উন্নতি সম্ভব হয়েছে। একই ধরনের আরেকটি তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালে বন উজাড় ৫৩ হাজার ৩০৩ হেক্টর থেকে কমে ৩৮ হাজার ৩৮৫ হেক্টরে নেমে এসেছে, যা নতুন পর্যবেক্ষণ পদ্ধতিতে সবচেয়ে কম। তবে পরিবেশবাদীরা সতর্ক করছেন, এই ইতিবাচক ধারা থেমে যেতে পারে। নতুন একটি আইন যাকে অনেকে ‘ধ্বংসাত্মক আইন’ বলছেন।

    এতে কেন্দ্রীয় পরিবেশ সংস্থার অনুমতির প্রয়োজন কমিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া আসন্ন নির্বাচনে কট্টর ডানপন্থি নেতৃত্ব ক্ষমতায় এলে পরিস্থিতি আবার খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর আমলে বন উজাড় উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। বর্তমানে এই অরণ্যের মাত্র ২৪ শতাংশ অবশিষ্ট আছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি হারানো অংশই পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ক্ষতি। তবে বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী তিন বছরের মধ্যে শূন্য বন উজাড়-এর লক্ষ্য অর্জন সম্ভব।