গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata পূর্ত দফতরের অধীনে ৭ জাতীয় সড়ক কেন্দ্রকে হস্তান্তর

    পূর্ত দফতরের অধীনে ৭ জাতীয় সড়ক কেন্দ্রকে হস্তান্তর

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    পূর্ত দফতরের অধীনে থাকা ৭টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনএইচআইডিসিএলকে হস্তান্তরের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।

    দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে আটকে ছিল কেন্দ্রের এই প্রস্তাব। একাধিকবার কেন্দ্রের তরফে অনুরোধ জানালেও প্রস্তাব ঝুলিয়ে রাখার অভিযোগ ওঠে। পালাবদলের পর অবশেষে ৭টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হস্তান্তর হচ্ছে এনএইচ ১০, ৩১২, ৩১, ৩৩, ৩১৭৩, ৭১৭ এবং এনএইচ ৫৫। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন সামরিক সুবিধের জন্য এটা অত্যন্ত প্রয়োজন ছিল। তার আরও দাবি যাতায়াত ব্যবস্থার সুগম হলেই তো রাজ্যের উন্নয়ন সম্ভব।

    তিনি বলেছেন এরাজ্যে যেটুকু রাস্তাঘাট কেন্দ্রের দায়িত্বে রয়েছে সেটুকু ঠিকঠাক আছে। এবার বাকি রাস্তাগুলো ঠিক হবে।