গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Birbhum জেলায় জেলায় তৃণমূলের অফিসে রাশি রাশি আধার-ভোটার কার্ড

    জেলায় জেলায় তৃণমূলের অফিসে রাশি রাশি আধার-ভোটার কার্ড

    0
    5
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সল্টলেকে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর আধার কার্ড। বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ডের ঘটনায় শোরগোল পড়েছে।

    তৃণমূলের ওই পার্টি অফিস থেকে ৫০টিরও বেশি আধার কার্ড মিলেছে। স্থানীয়দের অভিযোগ জোর করে তাদের থেকে কার্ড নিয়ে নেওয়া হয়েছে। ভোট দিতে দেওয়া হত না। তাদের আরও অভিযোগ সেই সময় পুলিশকে জানিয়েও কোনও লাভহয়নি। এদিকে বীরভূমের নানুরে বিএলও-র বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হয়েছে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড। এসআইআর পর্বে বীরভূমের বহু মানুষের নাম বাদ গিয়েছে। তদন্তের স্বার্থে বিএলওকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি ওই কার্ডগুলো পূর্ব বর্ধমান জেলার চিনিসপুর মল্লিকপাড়ার ভোটারদের। কার্ডগুলো কোথা থেকে এসেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কার্যত একই ছবি পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেও।

    সেখানেও তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি ভোটার কার্ড, জব কার্ড। এত ভোটার কার্ড, জব কার্ড কোথা থেকে এসেছে, কী কারণে এগুলো জমা করা হয়েছিল খতিয়ে দেখছে পুলিশ।