গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports শেষ ম্যাচে বায়ার্নের বড় জয়

    শেষ ম্যাচে বায়ার্নের বড় জয়

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার লক্ষ্য পূরণ না হলেও সিজনের শেষ ম্যাচে দুর্দান্তভাবে বিদায় নিলেন হ্যারি কেইন। লিগের শেষ রাউন্ডে হ্যাটট্রিক করে বায়ার্ন মিউনিখকে বড় জয় উপহার দিলেন ইংলিশ তারকা।

    আলিয়াঞ্জ অ্যারেনায় কোলনকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ। দলের হয়ে বাকি দু’ গোল করেন টম বিশফ ও নিকোলাস জ্যাকসন।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বায়ার্ন। জসুয়া কিমিখের হেড পাস ছ’ গজ বক্সের বাইরে থেকে ভলিতে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন কেইন। মাত্র তিন মিনিট পর দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।পাঁচ মিনিট পর সাইদ এল মালা একটি গোল শোধ করলেও ২২ মিনিটে টম বিশফ আবারও বায়ার্নকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন।দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বায়ার্ন। ৬৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কেইন। পরে ৮৩ মিনিটে নিকোলাস জ্যাকসন দলের পঞ্চম গোলটি করেন।রবার্ট লেভানদোভস্কির ৪১ গোলের এক সিজনের রেকর্ড লক্ষ্য করলেও শেষ পর্যন্ত তা ছুঁতে পারেননি কেইন। তবে এবারের বুন্ডেসলিগায় তার গোলসংখ্যা দাঁড়ায় ৩৬টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে তার গোল ৫৮টি।সিজনজুড়ে দারুণ আধিপত্য দেখালেও বায়ার্ন দলগতভাবে আরও একবার রেকর্ড গড়েছে—লিগে মোট ১২২ গোল করে সিজন শেষ করেছে তারা, যা বুন্ডেসলিগার ইতিহাসে সর্বোচ্চ।

    টানা দ্বিতীয়বারের মতো ৮৯ পয়েন্ট নিয়ে ট্রফি নিশ্চিত করেছে বায়ার্ন। একই সময়ে শুরু হওয়া শেষ রাউন্ডের ম্যাচে ভার্ডার ব্রেমেনকে ২-০ গোলে হারিয়ে ৭৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।