
আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে আমতায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর চালালো গ্রামবাসীরা। জানা গিয়েছে হাওড়ার আমতার কাশমূলী পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দলুই এবং তাঁর স্বামী ১০০ দিনের কাজ এবং আবাসের বাড়ি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছে।
পালা বদলের পর পঞ্চায়েত প্রধানের কাছে টাকা দাবি করেন গ্রামবাসীরা। কিন্তু পঞ্চায়েত প্রধান টাকা দিতে অস্বীকার করায় রবিবার সকালে গ্রামের মহিলারা চড়াও হয় পঞ্চায়েত প্রধানের বাড়িতে।
এরপর ইট, বাশ লাঠি দিয়ে ভাঙচুর করা হয় পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুইয়ের বাড়ি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ।








