গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সোমে কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ সতীশনের 

    সোমে কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ সতীশনের 

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সোমবার কেরলমে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট – এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার সকাল ১০ টায় শপথ নেবেন কংগ্রেস নেতা ভি ডি সতীশন। তাঁর সঙ্গে একই মঞ্চে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও।
    তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়জিত হবে এই বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন জাতীয় রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ মুখ। ইউডিএফ সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের কাছে রবিবার মন্ত্রীদের তালিকা জমা দেওয়া হয়েছে।
    কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ কে সি ভেনুগোপাল জানিয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক রীতিনীতি মেনে শপথের আগে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের নাম প্রকাশ করা হবে না। তাঁর কথায়, যোগ্য ও অভিজ্ঞ নেতাদের নিয়েই এমন একটি মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। যা কেরলমের মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।