গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ইউএই-তে ফের ড্রোন হামলা, টার্গেট পরমাণু কেন্দ্র

    ইউএই-তে ফের ড্রোন হামলা, টার্গেট পরমাণু কেন্দ্র

    0
    15
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    পরমাণুচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায চাঞ্চল্য ছড়িয়েছে। আরব আমিরশাহির আল ধাফরা এলাকায় বরাকাহ পরমাণু কেন্দ্রের ভিতরে হামলা করেছে ওই ড্রোন, রবিবার আবু ধাবি মিডিয়া অফিস সূত্রের খবর। 
    সূত্রের খবর, পরমাণু কেন্দ্রের ভিতর জেনারেটর জাতীয় কোনও যন্ত্রের উপর আছড়ে পড়ে ড্রোনটি। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রেডিয়োলজিক্যাল বা তেজস্ক্রিয়তার নিরাপদ মাত্রা বিঘ্নিত হয়নি। সংশ্লিষ্ট দফতর ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন থেকে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ঘটনায় ওই পরমাণু কেন্দ্রে বড়সড় কোনও ক্ষতি হয়নি। যাবতীয় কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।