গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National হরমুজ পেরিয়ে গুজরাট বন্দরে জ্বালানিবাহী জাহাজ

    হরমুজ পেরিয়ে গুজরাট বন্দরে জ্বালানিবাহী জাহাজ

    0
    11
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    বিশ্বজুড়ে বাড়তে থাকা জ্বালানি সংকটের মাঝেই মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জ্বালানি গ্যাস বোঝাই একটি জাহাজ হরমুজ পেরিয়ে ভিড়ল গুজরাটের দীনদয়াল বন্দরে। এই জাহাজে রয়েছে ২০ হাজার টন জ্বালানি গ্যাস।
    সংকটজনক পরিস্থিতির মাঝে এই জ্বালানি গ্যাস যে ভারতের জন্য বড় স্বস্তির তা বলার অপেক্ষা রাখে না। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গত ৭৫ দিনেরও বেশি সময় ধরে অবরোধ চলছে হরমুজে।
    ইরান ও আমেরিকার নজর এড়িয়ে এই জলপথে কোনও জাহাজ ঢোকা বা বেরনো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এই অবস্থাতেই ১৩ মে হরমুজ প্রণালী পেরিয়ে আসে জ্বালানি গ্যাস বোঝাই জাহাজটি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কাতারের রাস লাফান টার্মিনাল থেকে জাহাজটি নিয়েছে। ২১ জন বিদেশি নাবিক মার্কিন অবরোধ ও ইরানের নজরদারি এড়িয়ে জাহাজটিকে নিরাপদে নিয়ে আসে।