গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বেসরকারিতেও ‘ওয়ার্ক ফ্রম হোম’! আর্জি রেখা-র

    বেসরকারিতেও ‘ওয়ার্ক ফ্রম হোম’! আর্জি রেখা-র

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স
    সরকারি দফতরগুলির জন্য নির্দেশিকা আগেই জারি হয়েছে। এ বার জ্বালানি বাঁচানোর জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম-র আর্জি জানিয়েছে দিল্লি সরকার। জ্বালানির অপচয় না-করার জন্য কয়েক দিন আগেই দেশবাসীকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি নিজের কনভয়ের গাড়ির সংখ্যাও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর বার্তার পর দিল্লি সরকার ইতিমধ্যে সেখানে সরকারি কর্মীদের সপ্তাহে দু’দিন করে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।
    কর্মীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বদলে গণপরিবহণ ব্যবহার করতে বলা হয়েছিল। এ বার জ্বালানি বাঁচাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও একই পথে এগোনোর অনুরোধ করেছে দিল্লির সরকার। অফিসের সময়েও প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য বলা হয়েছে। একইসঙ্গে বেসরকারি সংস্থার কর্মীদেরও কারপুল কিংবা গণপরিবহণ ব্যবহারের পরামর্শ দিয়েছে দিল্লির শ্রম দফতর। তবে হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা-সহ কিছু জরুরি পরিষেবা ক্ষেত্রকে এর আওতার বাইরে রাখা হয়েছে।