গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Medinipur শ্রাদ্ধানুষ্ঠানে চন্দ্রনাথের বাড়িতে, দৃষ্টান্তমূলক শাস্তি চান মুখ্যমন্ত্রীও

    শ্রাদ্ধানুষ্ঠানে চন্দ্রনাথের বাড়িতে, দৃষ্টান্তমূলক শাস্তি চান মুখ্যমন্ত্রীও

    0
    5
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দীর্ঘদিনের ছায়াসঙ্গী আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের পারলৌকিক কাজের দিন তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
    ৬ মে ভোটের ফলপ্রকাশের ২ দিন আগে মধ্যমগ্রামে গাড়ির মধ্যে গুলি চালিয়ে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। রাজ্য পুলিশের সিট গঠন করে তদন্ত শুরু হয়। এরপর টোলপ্লাজায় ইউপিআই পেমেন্টের সূত্র ধরে উত্তরপ্রদেশ থেকে ২ জন এবং বক্সার থেকে একজন শার্প শ্যুটারকে গ্রেফতার করা হয়। পরে এই তদন্তভার সিবিআইকে তুলে দেওয়া হয়। রবিবার চণ্ডীপুরে চন্দ্রনাথের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী।
    পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রনাথ রথের মা বলেছেন মুখ্যমন্ত্রী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। খুনের কারণ নিয়ে চন্দ্রনাথ রথের মা দাবি করেছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার সম্ভবত মেনে নিতে পারেনি।