
বুলডোজার রাজ, হকার উচ্ছেদ থেকে গোরক্ষার নামে জুলুমবাজি হলে বাধা পায় আইনের শাসন। ক্ষমতা বদলের পর রাজ্যে বিজেপির নীতির বিরুদ্ধে আক্রমণ করেছেন মহম্মদ সেলিম।
সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন এসব করে যাতে সামাজিক ভারসাম্য, সাম্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখুক রাজ্য সরকার। তিনি আরও বলেছেন আগের সরকারের বিরুদ্ধে জনতার রায়ের অন্যতম কারণ আইনের শাসন না থাকা। সেই পথে যেন নতুন সরকার না চলে সেকথা বলেছেন মহম্মদ সেলিম। ২ দিনের রাজ্য কমিটির বৈঠকে নির্বাচনী পর্যালোচনার শেষে সাংবাদিক বৈঠক করেছেন মহম্মদ সেলিম।
তিনি জানিয়েছেন রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হবে ২৯-৩০ অগাস্ট। এর আগে ৫ অগাস্ট কাকাবাবুর জন্মদিনে পাঠক্রম নির্বাচনী পর্যালোচনা সংক্রান্ত আলোচনা হবে।








