
দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের তিনবারের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, তৎকালীন এসডিপিও মিতন কুমার দে-র বিরুদ্ধেও মগরাহাট পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন।
তাঁর দাবি ডায়মণ্ডহারবারের প্রাক্তন এসডিপিও মিতুন কুমার দে তৃণমূল কংগ্রেসের সেইসব নেতাকর্মীদের ওপর ব্যবস্থা নিত যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী পদ্ধতিতে দল পরিচালনায় রাজি ছিলেন না। তিনি প্রতিবাদ করেছিলেন উল্টে তার ওপর আক্রমণের চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন গিয়াসউদ্দিন। তাঁর দাবি মগরাহাট বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত প্রধান থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির নির্বাচনের টিকিট মিতুন কুমার দে-র অফিস থেকেই বণ্টন হত। আর এই টিকিট দেওয়ার নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাঁর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব কাজ পরিচালনা করতেন মিতুন দে। ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত মগরাহাট পশ্চিমের তিনবারের বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের মন্ত্রিসভার সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রাক্তন সদস্য গিয়াসউদ্দিন।
তিনি বলেছেন এতদিন আতঙ্কিত ছিলেন, যে নিজের দলের কর্মীদের হাতে আক্রান্ত হতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসনের ওপর আস্থা রয়েছে।








