গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata ওবিসি তালিকা সংরক্ষণ বাতিল : অগ্নিমিত্রা

    ওবিসি তালিকা সংরক্ষণ বাতিল : অগ্নিমিত্রা

    0
    22
    ছবি সৌজন্যে :ফেসবুক

    মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সমস্ত ওবিসি তালিকা সংরক্ষণ বাতিল করে দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্ত চাকরি এবং সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণিবিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়।

    অগ্নিমিত্রা বলেছেন, নতুন করে এনকোয়ারি হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেছেন, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্ত ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। মে মাসে চলবে।

    পরের মাস অর্থাৎ জুন থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।