গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International মাঝআকাশে সংঘর্ষ দুই মার্কিন যুদ্ধবিমানের!

    মাঝআকাশে সংঘর্ষ দুই মার্কিন যুদ্ধবিমানের!

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স
    প্রদর্শনী চলাকালীন মাঝআকাশে ধাক্কা খেয়েছে দুই মার্কিন যুদ্ধবিমান। আমেরিকার আইডাহো প্রদেশে রবিবার দুপুরে, স্থানীয় সময় অনুযায়ী দুর্ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের পরে একসঙ্গে মাটিতে আছড়ে পড়ে দুই যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়।
    কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দুই যুদ্ধবিমান আছড়়ে পড়ার আগেই পাইলটেরা সেগুলি থেকে বেরিয়ে যান। আইডাহোয় মাউন্টেন হোম বায়ুসেনা ঘাঁটিতে একটি এয়ার শো, প্রদর্শনী চলছিল। ওই প্রদর্শনী চলাকালীনই মার্কিন নৌবাহিনীর ইএ-১৮ জি গ্রোলার যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। বায়ুসেনা ঘাঁটি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মাটিতে আছড়ে পড়ে সেগুলি।
    দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাঝ-আকাশে উড়তে উড়তে হঠাৎই খুব কাছাকাছি চলে আসে দুটি বিমান। পরের মুহূর্তেই দু’টির মধ্যে সংঘর্ষ হয় এবং আকাশে একসঙ্গে পাক খেতে শুরু করে সেগুলি। বিমান থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোতেও দেখা যায়। পাক খেতে খেতে দ্রুত নীচের দিকে নামতে থাকে বিমানগুলি। ওই সময়েই দেখা যায়, দুই বিমান থেকে চারটি প্যারাশুট বেরিয়ে আসে। পরে নৌসেনার তরফে জানানো হয়, চার জন পাইলটই নিরাপদ রয়েছেন।