গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata শিক্ষানীতি নির্ধারিত হবে সকলের মতামতে! জানালেন শঙ্কর

    শিক্ষানীতি নির্ধারিত হবে সকলের মতামতে! জানালেন শঙ্কর

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কোন পথে এগোবে এ রাজ্যের শিক্ষাব্যবস্থা—তা নিয়ে আলোচনা করতেই বিকাশ ভবনে স্বপন দাশগুপ্ত ও শঙ্কর ঘোষ-সহ বেশ কয়েক জন বিধায়ক। সোমবার বেলা ১১টা থেকে শুরু হওয়া ওই বৈঠকে আলোচনা হয়েছে আগামী পরিকল্পনা নিয়ে।
    এই সময়ের মধ্যে শিক্ষা দফতরের কাজ কী ভাবে ঢেলে সাজা যাবে, তা নিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন ১৭ জন বিধায়ক। সূত্রের খবর, স্কুল ও উচ্চ শিক্ষা দফতরের নানা বিষয় নিয়ে এ দিন আলোচনা হয়। পিএমশ্রী স্কুল-সহ জাতীয় শিক্ষানীতি শীঘ্রই কার্যকর হবে এ রাজ্যে। সে ক্ষেত্রে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন হবে বলেই মত শিক্ষামহলের। বৈঠকের পর শঙ্কর ঘোষ বলেছেন, গত কয়েক বছরে যে পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষা ক্ষেত্রে, তা থেকে বেরিয়ে এসে আগামীর দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে।
    শঙ্কর ঘোষ বলেছেন, শিক্ষা দফতর মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে। সিদ্ধান্ত কী হবে, তা বলা যাবে না। তবে যা হবে তা সর্বসম্মতিক্রমেই হবে।