গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ইপিএলে তৃতীয় স্থান নিশ্চিত করল ম্যানইউ

    ইপিএলে তৃতীয় স্থান নিশ্চিত করল ম্যানইউ

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    ২০২৫-২৬ সিজনের শুরুতে চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেলেও সিজনের শেষভাগে এসে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ম্যানচেষ্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে আরও একটি ম্যাচ জিতেছে তারা।

    ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের জার্সিতে শেষবারের মাঠে নামেন ক্যাসিমিরো। নতুন সিজনে ব্রাজিলিয়ান তারকাকে দেখা যাবে নতুন কোনো ক্লাবে। ঘরের মাঠে তার বিদায়ী ম্যাচ রাঙাল ম্যান ইউনাইটেড। ম্যাচ ঘড়ির পঞ্চম মিনিটে লুক শোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ডি বক্সের দিকে ঠেলে দেওয়া ব্রুনো ফার্নান্দেসের বল ঠিকঠাক ক্লিয়ার করা সম্ভব হয়নি। তখনই বলের নিয়ন্ত্রণ নেন শ। এই লেফট-ব্যাক প্রথমে ওয়ান-টাচ শট নেওয়ার অঙ্গভঙ্গি করলেও আসলে বলটি নিয়ন্ত্রণে নিয়ে দারুণ নিখুঁত এক শটে পোস্টের নিচের ডান কোণ দিয়ে জালে জড়িয়ে দেন। গোলরক্ষক সেলস কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। দ্বিতীয়ার্ধের শুরুতেই মোরাতার গোলে সমতায় ফেরে ফরেস্ট। তার ঠিক দু’ মিনিট পর ফের এগিয়ে যায় ইউনাইটেড।

    কুনহার সেই গোলের পর নটিংহ্যাম কফিনে আরেকটি পেরেক ঠোকেন এমবাউমো। ফার্নান্দেসের অ্যাসিস্টে পাওয়া সেই গোলের মিনেট দুয়েক পর নটিংহ্যামের হয়ে গিবস হোয়াইট একটি গোল শোধ করেনএই জয়ে ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইউনাইটেড।